Monday, 15 February 2016

ফটোশপ এর অসাধারণ কারসাজি – ছবিতে Lighting Manipulation দিয়ে করে তুলুন অসাধারণ (ভিডিও টিউটোরিয়াল )

নমস্কার বন্ধুরা,আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অ্যাডোব ফটোশপ এর একটি চমৎকার প্রয়োগ – Lighting Manipulation. আজকে আমি আপনাদের শেখাব – ফটোশপ এর সাহায্যে কিভাবে কোনও ছবিতে Lighting Manipulation করা যায়। অ্যাডোব ফটোশপ এর এটি একটি advanced image written material পদ্ধতি। আমি দীর্ঘদিন ধরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। আমার ব্যক্তিগত ধারনা গ্রাফিক্স ডিজাইন এ যত ভালো অথবা উচ্চমানের কাজ আছে,যাকে সাধারণত আমরা professional Graphics Work বলে থাকি তার মধ্যে একটি অন্যতম অধ্যায় হল “ইমেজ ম্যানিপুলেসান”।
“ইমেজ ম্যানিপুলেসান”বলতে সাধারণত বোঝায় যে অনেকগুলি আলাদা আলাদা ইমেজ কে একত্রিত করে একটা ইমেজ এর আকারে প্রকাশ করা। বলা বাহুল্য এই কাজ যারা গ্রাফিক্স ডিজাইনিং এ একটি ভালো উচ্চতায় পৌঁছে গেছে তারা খুব সহজেই করতে পারে। তবে আমি আশাবাদী যে ঘরে বসে আপনারা এই ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে সহজেই এই ধরনের ম্যানিপুলেসান অনায়াসে করতে পারবেন। তবে ভিডিও টিউটোরিয়াল টি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং দেখার পর প্রাকটিস করতে হবে।
ইমেজ ম্যানিপুলাসান অনেক রকমের হয়। তার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হল Lighting Manipulation .মুভি পোস্টার ডিজাইন, বই এর কভার পেজ ডিজাইন এ এর অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। আমি আশা করব এই ভিডিও টিউটোরিয়াল থেকে আইডিয়া নিয়ে আপনারা .মুভি পোস্টার ডিজাইন, বই এর কভার পেজ ডিজাইন, ম্যাগাজিন কভার পেজ ডিজাইন অনায়াসে তৈরি করতে পারবেন।
তো যাইহোক আর বেশি কথা বাড়ালাম না।
আমার তৈরী করা Lighting Manipulation টি দেখতে ঠিক এইরকম হবে।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরবর্তী টিউন এ আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হজির হবো। সবার জন্য শুভ কামনা রইল। টিউন টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট  করতে ভুলবেন না।

No comments:

Post a Comment